ads

বুধবার , ১৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে মাহমুদুল্লাহ: পাপন

খবর টি পড়েছেন : ২৩৭
আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে মাহমুদুল্লাহ: পাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের কি বিশ্বকাপে খেলা হবে? সাম্প্রতিক সিরিজগুলোতে দলে জায়গা না পাওয়ায় এ প্রশ্ন বড় হয়ে সামনে আসে। নির্বাচকরা অবশ্য বলছিলেন বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও মনে করে অভিজ্ঞ মাহমুদুল্লাহ বিশ্বকাপের দলে থাকবেন।

Shamol Bangla Ads

চেমসফোর্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে সেখানে মুখোমুখি হয়েছিল দুই দল। মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে অবস্থানরত পাপন। সেখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মাহমুদুল্লাহ, আমার ধারণা, থাকবে বিশ্বকাপে।’

বিষয়টির ব্যাখা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ, কিন্তু মাহমুদুল্লাহকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না এটা ততটা সহজ নয়। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। ওই জিনিসগুলোই চিন্তা করে (তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড রাখা হয়নি)।’ আইরিশদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের আগে নির্বাচকরা জানিয়েছিলেন, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক পারফর্ম্যান্স হতাশাজনক হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে, এমন গুঞ্জনই জোরালো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেইমারের জন্য ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি পরবর্তী সংবাদ রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে ম্যানসিটি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads