ads

মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছুই করবো আমরা: বার্সা সভাপতি

খবর টি পড়েছেন : ১৮১
মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছুই করবো আমরা: বার্সা সভাপতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে। ফরাসি ক্লাবটির সঙ্গে অনিশ্চিত আর্জেন্টাইন তারকার ভবিষ্যত। ক্লাব ফুটবলে তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সৌদি আরবের ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাবের পাশাপাশি আলোচনায় আছে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও। এমন গুঞ্জনের পালে হাওয়া জুগিয়েছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছু করবে বার্সা।

Shamol Bangla Ads

সম্প্রতি এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তারা অনেক আগেই পিছিয়ে দিয়েছিল। তাই তাদের শিরোপা উৎসবের ছিল কেবল কিছু সময়ের অপেক্ষা। তবে মেসি বিহীন কাতালান ক্লাবটি এই প্রথম লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই তো শিরোপা জয়ের পর এই মহাতারকা প্রসঙ্গই বারবার ওঠে এসেছে। সেখানে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লাপোর্তা।

তারই বরাত দিয়ে দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ও স্কাই স্পোর্টস ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো একটি টুইট করেছেন। স্পেনের কিংস লিগের দল জিজান্তেস এফসিতে কথাটি বলেছেন লাপোর্তা, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’

Shamol Bangla Ads

মেসির প্রত্যাবর্তনের প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। মেসির সঙ্গে আমার কথা হয়েছে। একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’

এদিকে মেসির ফেরা অসম্ভব বলে মনে করেন কোম্যান। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা পরবর্তী সংবাদ নেইমারের জন্য ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads