ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা

খবর টি পড়েছেন : ৩৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অন‍ুষ্ঠিত হয়েছে। ১৩ মে শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুকতাদিরুল আহমেদ, পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকছেদুর রহমান হিমু, সাধারণ সম্পাদক মানিক দত্তসহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের স্ব-স্ব পরিচয় পর্ব শেষে জেলায় খেলাধূলার উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

সভার শুরুতে জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্তসহ কমিটির কার্যকরী পরিষদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মিমোজা স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন পরবর্তী সংবাদ কবি রফিকুল ইসলাম আধার এর ‌‘তুমি নেই ভাবতেই’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads