ads

শুক্রবার , ১২ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১২, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে মহারশি নদীর পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। ১২ মে শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীতে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ওই দুই শিশু হলো ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)। তারা দুজনই মাদ্রাসায় পড়তো।

স্থানীয় ও নিহতর পরিবার সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দুই খালাতো ভাই-বোন। শুক্রবার সকাল দশটা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে পাননি। পরে নানাবাড়ির পাশের মহারশি নদীর পানি থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads