ads

শনিবার , ৬ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার, বৈদ্যুতিক শকে মারার অভিযোগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৬, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৬ মে শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকার নুহু মিয়ার ধান ক্ষেত থেকে ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে মারার অভিযোগ ওঠেছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে গারো পাহাড়ের গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে। ওইসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দল নুহু মিয়ার ধান ক্ষেতে হানা দিলে বিদ্যুতের শক খেয়ে একটি পুরুষ হাতি মারা যায়। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, বনবিভাগের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর সেখানেই হাতিটি মাটিচাপা দেয়া হয়।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রহমান আকন্দ বলেন, হাতিটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Shamol Bangla Ads

বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, হাতিটি বৈদ্যুতিক শক খেয়ে মারা গেছে।

এদিকে হাতি হত্যাকান্ডে সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিন।

Need Ads