ads

শুক্রবার , ৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন, আহত ৮

খবর টি পড়েছেন : ৪০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামে এক কৃষক খুন হয়েছে। ৫ মে শুক্রবার ভোরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, নকলা উপজেলার চরবসন্তি গ্রামের সেলিম মিয়ার বিরোধপূর্ণ জমি বর্গা চাষ করে আসছিলেন কৃষক আলী হোসেন। শুক্রবার ভোর ৬টার দিকে বর্গাচাষি আলী হোসেন ক্ষেতের পাকা ধান কাটতে গেলে বাঁধা দেয় জমির মালিক সেলিম মিয়ার আত্মীয় জমির ওয়ারিশ দাবিদার ইদ্রিস আলী ও শওকত আলীসহ কয়েকজন। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আহত হয় অন্তত ৮ জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান জানান, বর্তমানে এলাকায় পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে নিখোঁজের ৩দিন পর বাংলাদেশি যুবকের লাশ… পরবর্তী সংবাদ শেরপুরে মানববন্ধনের প্রতিবাদে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads