ads

বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ খিদমাতুন্নাস (মানবসেবা), নালিতাবাড়ীর আয়োজনে ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাছগড়া আল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংগঠনটির সভাপতি ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি মাওলানা মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, ইউপি সদস্য হযরত আলী, সমাজ সেবক সোহেল রানা প্রমুখ।

পরে অর্ধশতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ২ কেজি করে চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, আধাকেজি সেমাই, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি করে সাবান দেওয়া হয়।

Shamol Bangla Ads

এর আগে উপজেলার বনকুড়া ও চকপাড়া এলাকায় ওই সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads