ads

শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

খবর টি পড়েছেন : ৩৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শেরপুর উইমেন এনটারপ্রেইনার হাটাবাজার শেরপুরের সহযোগিতায় জেলা প্রশাসন শেরপুরের আয়োজনে ২ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

১৫ এপ্রিল দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: মাহমুদুল হক, সিনিয়র সহকারী কমিশনার কাওছার আহম্মেদ, সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমাসহ বিভিন্ন নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন- শেরপুর জেলা নারী উদ্যোক্তাদের হাতের তৈরি নিজস্ব বিভিন্ন পন্য, স্থানীয় ঐতিহ্য সম্বলিত পন্য এবং জেলা ব্রান্ডিং এর পন্য সমূহ সকলের কাছে পৌঁছে দেয়া এবং উদ্যোক্তাদের উদ্যোগের বিস্তারের জন্য এই মেলা আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

মেলায় নারী উদ্যোক্তা ২০টি স্টলে হস্তশিল্প পন্য, তাঁত ও পোশাক, কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ১ কেজি গাঁজাসহ আটক ২ পরবর্তী সংবাদ শেরপুরে ৬ টি এয়ারগানসহ অস্ত্র চোরাচালান চক্রের সদস্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads