ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফাঁসিতে ঝুলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১,১৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে মাজহারুল ইসলাম জিহান (২২) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে শহরের চকবাজার এলাকার মা ইলেকট্রনিক্সের ভেতরে ওই ঘটনা ঘটে। জিহান সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের বাসিন্দা জনৈক সোহেল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, সদর উপজেলার নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ীর ছেলে জিহানকে মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কোন উত্তর না পাওয়ায় বাবা সোহেল মিয়া চকবাজারস্থ জিহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে ডাকাডাকি করে। পরে একাধিক বার জিহানের মোবাইলে ফোন দিলে রিংটোনের শব্দ হলেও ফোন রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পান জিহান ফাঁসিতে ঝুলে আছে।

পরে সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে জিহানের লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, ওই রাতে জিহানের মোবাইল ফোন রিসিভ না করায় তার বাবা দোকানের সম্মুখে গিয়ে ডাকাডাকির পর সন্দেহ হলে দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পায় তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে। কি কারণে জিহান আত্মহত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads