ads

রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় চলতি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, শহরের যানজট নিরসন, আসন্ন ঈদুল ফিতরে নিরাপত্তা জোরদারসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হকের সঞ্চালনায় ওই সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কাউটস দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষি কর্মকর্তাকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads