ads

বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা

খবর টি পড়েছেন : ২৩৯
৬ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তৃতীয় বিশ্বকাপ জিততে আর্জেন্টিনার তিন যুগ লেগেছে। আর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরতে এবার ৬ বছর লাগল তাদের। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়নের পুরস্কারই পেল আলবিসেলেস্তারা।

Shamol Bangla Ads

ব্রাজিলকে সরিয়ে আবারও শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা। বেশ কয়েক দিন ধরেই অবশ্য গুঞ্জন ছিল এক নম্বরে উঠতে যাচ্ছে দলটি। কিন্তু আনুষ্ঠানিকভাবে এত দিন জানায়নি ফিফা। অবশেষে আজ জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপের পর দুইটি প্রীতি ম্যাচে পানামা ও কুরাসাওকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলেছে আর্জেন্টিনা। শীর্ষে উঠার আগে লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা র‍্যাঙ্কিং দুইয়ে ছিল। আর এক নম্বরে থাকা নেইমার-ভিনিসিয়ুসরা দুইয়েও নয় তিনে নেমে গেছে। বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর কাছে হারাতেই এই অবনতি হয়েছে।

Shamol Bangla Ads

দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই দলের মাঝে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের রানার্স আপ হওয়া দল ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটকীয় ঢাকা টেস্ট : ইনিংস হার এড়িয়ে লিড… পরবর্তী সংবাদ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads