ads

বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাটে-বলে ‘সফলতম দিন’ টাইগারদের

খবর টি পড়েছেন : ২৮৯
ব্যাটে-বলে ‘সফলতম দিন’ টাইগারদের
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

মুশফিক, সাকিব, লিটন ও মিরাজের ব্যাটিং নৈপুণ্যের পর বোলিংয়ে নেমে শেষ বিকেলে সাকিব-তাইজুলের ঘূর্ণিতে আইরিশদের চার উইকেট তুলে নিয়ে ঢাকা টেস্টে চালকের আসনে বসেছে বাংলাদেশ। ৮০.৩ ওভারে ৩৬৯ রানে অলআউট হয় টাইগাররা। টাইগারদের ১৫৫ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

Shamol Bangla Ads

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন সাকিব। সাফল্যও পেলেন হাতেনাতে। চতুর্থ বলে জেমস ম্যাকলামের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। ব্যাটে খেলতে পারেননি ম্যাককলাম আঘাত হানে প্যাডে। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লাগতো লেগ স্টাম্পে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আইরিশ ওপেনার। আইরিশদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৭ রানে। এবার তাইজুল ইসলামের বল প্যাডে লাগে মুরে কমিন্সের। আবেদন হলে আঙুল তুলে দেন আম্পায়ার। কমিন্স রিভিউ নিয়েছিলেন। রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের ওপরের অংশে লাগতো। আম্পায়ার্স কলে ফিরতে হয় কমিন্সকে (১)।তাইজুল বোল্ড করেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে (৩)। এরপর, সাকিব আল হাসানের সামান্য ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সামনের পায়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন কার্টিস ক্যাম্পার। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ক্যাম্পার। রিপ্লেতে দেখা যায়, খুবই সূক্ষ্মভাবে ছুঁয়েছে তার ব্যাটের বাইরের কানা। তাই ফিরে যেতে হয় ক্যাম্পারকে। ৪ বলে তিনি করেন ১ রান। স্রেফ ১৩ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে আয়ারল্যান্ড। ফিন শেষে হাসিমুখে মাঠ ত্যাগ করে সাকিব-তাইজুলরা।

এর আগে, সকালের শুরুতে উইকেট হারানোর চাপ দারুণভাবে সামাল দিয়েছেন সাকিব-মুশফিক। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫০ রানের জুটি গড়তে খেলেছেন ৫৪ বল। তুলনায় সাকিব ছিলেন বেশি আক্রমণাত্মক। ৪৫ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরিও। তাদের জুটিতেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। সাকিব দ্রুত গতিতে খেলে ফিফটি পেলেও জুটি গড়ার পথে ধীর গতিতে খেলেছেন মুশফিক। সাকিব যেখানে ৪৫ বলে ফিফটির দেখা পেয়েছেন, মুশফিক ২৬তম ফিফটি পেয়েছেন ৬৯ বলে। তাতে এই জুটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন ইনিংসের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে শত রান স্পর্শ করে সাকিব-মুশফিকের জুটি। যা টেস্টে দুজনের পঞ্চম শততম রানের পার্টনারশিপ। তাতে হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমের পাশে বসেছেন তারা। এতদিন সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি জুটি নিয়ে শীর্ষে ছিলেন হাবিবুল-বেলিম। সাকিব-মুশফিক এবার তাদের ছুঁয়েছেন। লাঞ্চ বিরতির পরও চলছিল সাকিব-মুশফিকের আগ্রাসন।

Shamol Bangla Ads

রেকর্ড গড়া জুটিতে সাকিব সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। কিন্তু ৮৭ রানে মনোযোগ হারিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ম্যাকব্রাইনের অফস্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল বাড়তি বাউন্স খেয়ে ব্যাটের কোনায় লেগে জমা পড়ে কিপার লরকান টাকারের গ্লাভসে। তাতে ৯৪ বলে ৮৭ রানে শেষ হয়েছে সাকিবের অসাধারণ ইনিংস। তার ইনিংসে ছিল ১৪টি চার। অধিনায়কের বিদায়ে ভাঙে ১৫৯ রানের জুটি। সাকিব ব্যর্থ হলেও হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন মুশফিক। ৫৪.৩ ওভারে চার মেরে ১৩৫ বলে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন। পাশাপাশি লিটনকে সঙ্গে নিয়েও জুটি গড়ছেন তিনি। সাকিবের পর ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন লিটন দাসও। মুশফিককে সঙ্গে নিয়ে দ্বিতীয় সেশনে দ্রুত রান যোগ করতে থাকেন তারা। ৮৭ রানের দুর্দান্ত জুটি ভেঙেছে লিটন দাসের বিদায়ে। ৫৭.৫ ওভারে বেন হোয়াইটের বলে সহজ ক্যাচ দিয়েছেন। ফেরার আগে লিটন ৪১ বলে ৮ চারে করেছেন ৪৩।

ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পাওয়া মুশফিক তৃতীয় সেশনে ফিরেছেন আগ্রাসী হওয়ার তাড়নায়। ৬৭.২ ওভারে ম্যাকব্রাইনের বলে ছাক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ১২৬ রানে। তার ১৬৬ বলের দৃষ্টিনন্দন ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছয়। মুশফিকের ফেরার পরই প্রতিরোধ দুর্বল হয়ে যায় বাংলাদেশের। মিরাজ একপ্রান্তে থাকলেও লেজের দিকে থাকা তাইজুল প্রতিরোধই গড়তে পারেননি।
শরিফুল ইসলাম, এবাদত হোসেনও মিরাজকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ৪ রান করা শরিফুলকে বিদায় দিয়েছেন ম্যাকব্রাইন। তাকে ফিরিয়ে এই অফস্পিনার ৫ উইকেট পূরণ করেছেন। তার পর এবাদতকে গ্লাভসবন্দি করিয়ে ম্যাকব্রাইন তুলে নেন ষষ্ঠ উইকেট। লিড বাড়িয়ে নিতে একাই লড়ে যাচ্ছিলেন মিরাজ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অফস্পিনিং অলরাউন্ডার ফিফটি পেয়েছেন ৬৬ বলে। ৮০.৩তম ওভারে মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। হোয়াইটের বলে এগিয়ে এসে খেলতে গেলে স্টাম্পড হয়েছেন মিরাজ। তাতে ১৫৫ রানের লিড পাওয়া বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৯ রানে।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। তৃতীয় দিন সকালে ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে আইরিশ ব্যাটাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গত ৬ বছরে টেস্টে সেঞ্চুরি নেই সাকিবের পরবর্তী সংবাদ নাটকীয় ঢাকা টেস্ট : ইনিংস হার এড়িয়ে লিড…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads