ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ম ইনিংসে ২১৪ রানে অলআউট আইরিশরা

খবর টি পড়েছেন : ৩১৩
১ম ইনিংসে ২১৪ রানে অলআউট আইরিশরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবাদত হোসেনের পেস বোলিং এবং তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজের ঘূর্ণিতে ঢাকা টেস্টে ২১৪ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ফিফটি পেয়েছেন, লরকান টাকার ও কার্টুস ক্যাম্পার দৃঢ়তা দেখিয়েছেন। তারপরও বড় রান হয়নি তাদের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে থেমেছে আইরিশরা। যেখানে একাই ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

Shamol Bangla Ads

শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। তবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মুরাই কামিন্স ফিরে যান। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর আগে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন ক্যাস্পায়ার এবং টেক্টর। তবে ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর। পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লিগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল। পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের কবলে পড়ে আইরিশরা।

Shamol Bangla Ads

এরপর ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু চা পানের বিরতি থেকে ফিরে আইরিশরা আর ৬৯ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। কেননা তাইজুলের স্পিন বিষে ২১৪ রানেই অলআউট হয়েছে আইরিশরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরেকটি মাইলফলক ছুঁলেন ধোনি পরবর্তী সংবাদ প্রথম ওভারে শান্তর ‘গোল্ডেন ডাক’, দিনের শেষ বলে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads