ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বয়স হয়েছে, বুড়ো তো হইনি : তাইজুল

খবর টি পড়েছেন : ২২১
বয়স হয়েছে, বুড়ো তো হইনি : তাইজুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ড ব্যাটারদের বেশ ভুগিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আইরিশরা গুটিয়ে গেছে ২৫০ এর আগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন, তাঁর লক্ষ্য আরও বড়।

Shamol Bangla Ads

প্রথম সেশন থেকেই উইকেট নেওয়া শুরু করেন তাইজুল। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে এলবিডব্লু করেন প্রথম সেশন শেষ হওয়ার আগে। এরপর দ্বিতীয় সেশনে খুব দ্রুত পিটার মুর আর কার্টিস ক্যাম্ফার-এই দুই আইরিশ ব্যাটারের উইকেট নিয়েছেন। এরপর তৃতীয় সেশনে লরকান টাকার ও মার্ক অ্যাডায়ার-এই দুজনকে আউট করে পঞ্চম উইকেট নেন তাইজুল।

টেস্টে এক ইনিংসে ১১ বার পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। তাইজুলের টেস্ট ক্যারিয়ারে উইকেট হয়েছে ১৭১। উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার ইচ্ছা জানিয়ে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই (হাসি)। বয়সের কথা বললেন…বয়স হয়েছে, তবে বুড়ো হয়ে যাইনি তো আরকি।’

Shamol Bangla Ads

আয়ারল্যান্ডের ১০ উইকেটের মধ্যে ৭ উইকেট নিয়েছেন স্পিনাররা। যার মধ্যে তাইজুল ৫টি আর মিরাজ নিয়েছেন ২ টি। স্পিনাররা ভালো করার পরেও সাকিব আল হাসান বোলিংয়ে এলেন ৬৬ তম ওভারে। বাংলাদেশের অধিনায়কের কেন দেরিতে আসার কারণ জানিয়ে তাইজুল বলেন, ‘তেমন কোনো কারণ আমাদের বলেননি। হয়তো আমাদের দিয়ে করানোর ইচ্ছে ছিল ওনার। হয়তো আমরা যদি ভালো না করতাম, তাহলে উনি আসতেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম ওভারে শান্তর ‘গোল্ডেন ডাক’, দিনের শেষ বলে… পরবর্তী সংবাদ কিউইদের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা পাকিস্তানের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads