ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৯১ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মো. রুবেল (৩০) নামে এক যুবকক গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল একই উপজেলার পূর্ব সমশ্চূড়ার মোঃ বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা’র উপস্থিতিতে সঙ্গীয় ফোর্সসহ র‍্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকায় অভিযান চালায়।

ওইসময় ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯১ বোতল বিদেশী মদসহ রুবেলকে গ্রেফতার করা হয়। আটক মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। ওইসময় মাদক বহনকারী একটি ইজিবাইক ও সীমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার সকালে রুবেলের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads