ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরপুরে মাঠে নামার আগে মাইলফলক থেকে ১৯ রান দূরে মুমিনুল

খবর টি পড়েছেন : ২১৯
মিরপুরে মাঠে নামার আগে মাইলফলক থেকে ১৯ রান দূরে মুমিনুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

এই টেস্টে আর মাত্র ১৯ রান করলেই মিরপুরের ভেন্যুতে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।

মিরপুরের ভেন্যুতে ১৪ টেস্টের ২৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৯৮১ রান আছে মুমিনুলের। মুমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

Shamol Bangla Ads

মুশফিক ২৩ টেস্টে ৪১ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৫৩৫ রান, সাকিব ২০ টেস্টে ৩৭ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৪৯৬ রান এবং তামিম ১৯ টেস্টে ৩৫ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১২৬০ রান করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন পরবর্তী সংবাদ আরেকটি মাইলফলক ছুঁলেন ধোনি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads