ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি

খবর টি পড়েছেন : ২০৫
ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সম্প্রতি ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই তিনি এই কীর্তি গড়েন। গত আসরের মতো এবারও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন ডানহাতি এই ওপেনার। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখাও পেলেন।

Shamol Bangla Ads

২ এপ্রিল বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে নামে আবাহনী। সেখানে প্রথম ব্যাট করতে নেমে বিজয় করেছেন ১০৭ রান।

এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ব্যাটাররা। নাইম শেখ এবং এনামুল বিজয় মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তবে অর্ধশতক পূর্ণ করে নাইম ৫৮ রানে ফেরেন। একপ্রান্ত আগলে রেখে বিজয় ব্যক্তিগত শতক তুলে নেন। ৪৪ ওভার চলাকালে তিনি রান আউটের ফাঁদে কাটা পড়েন। প্যাভিলয়েনে ফেরার আগে ১২৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন বিজয়।

Shamol Bangla Ads

নির্ধারিত ওভার শেষে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দারুণ জয়ে শিরোপার আরও কাছে বার্সা পরবর্তী সংবাদ ‘সাকিব-লিটনকে ছাড়া খেলার মতো অবস্থা এখনো হয়নি’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads