ads

বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ তে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

খবর টি পড়েছেন : ২৩১
মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ তে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হোক সেটা কোনো অখ্যাত এক দল। তবুও ম্যাচটা আন্তর্জাতিক। ফিফা উইনডোতে বিশ্বজয়ী আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলো কুরাসাওর বিপক্ষে। স্বাভাবিকভাবেই ধরে নেয়া হয়েছিলো, এই ম্যাচে গোল উৎসবে মাতবেন বিশ্বজয়ীরা। ২৯ মার্চ বুধবার ভোরে ঘরের মাঠ স্টাডিও এল মনুমেন্টালে পূর্ব ধারনা অনুসারে কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে কুরুসাওয়াকে ৭-০ গোলে উড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

Shamol Bangla Ads

ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ। আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি।

বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে। বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল।

Shamol Bangla Ads

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যারাডোনা-পেলের পাশে মেসির ভাস্কর্য পরবর্তী সংবাদ চট্টগ্রামে টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ, বৃষ্টির বাগড়া

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads