ads

বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

২৮ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

জানা যায়, রেহারচর গ্রামের মফিজ ফকিরের ছেলে রহুল আমিন (৪৫) ও চরবাছুরআলগী গ্রামের হাসমত আলীর ছেলে আবুল কাসেম (৪০) মৃগী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে রহুলকে ৫০ হাজার টাকা ও কাসেমকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads