ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন

খবর টি পড়েছেন : ৩৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত বাংলাদেশের যৌথভাবে ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করার লক্ষে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন করেছে প্রশাসন। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যৌথভাবে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও পরিচালনা করার জন্য সরকার বর্ডার হাট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথমে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা দেওয়া হলেও ভারতের পক্ষ থেকে তা নাকচ করা হয়।

পরবর্তীতে নতুন করে ভারতের পক্ষ থেকে নাকুগাঁও স্থলবন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিম দিকে পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট সীমান্ত পিলার ১১১২ (টু এস) ও ১১১২ (৩ এস) এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রাথমিকভাবে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা ওইস্থান পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, চৌকিদার টিলা বিজিবি ফাঁড়ির নায়েব সুবেদার রফিকুল ইসলাম ও নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১১১২ (টু এস) ও ১১১৩ (৩ এস) এলাকায় বর্ডার হাট স্থাপনের জায়গা পরিদর্শন করলাম। আগামী এপ্রিল মাসের ৫ তারিখে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তরা যৌথভাবে পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ পরবর্তী সংবাদ নকলায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads