ads

সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বরেকর্ডের ম্যাচে জিতলো দ.আফ্রিকা

খবর টি পড়েছেন : ২১১
টি-টোয়েন্টি বিশ্বরেকর্ডের ম্যাচে জিতলো দ.আফ্রিকা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের মহোৎসব দেখল ক্রিকেট বিশ্ব। ৩৯ বলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড পুঁজি এনে দিলেন জনসন চার্লস।

Shamol Bangla Ads

কুইন্টন ডি কক জবাব দিলেন ৪৩ বলে সেঞ্চুরি করে। অসংখ্য রেকর্ডের অবিশ্বাস্য এক ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ৬ উইকেটে। ২৫৯ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতেই।

Shamol Bangla Ads

শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৫ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল তাড়ায় সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৪৩ টপকে ২৪৫ রান তুলেছিল ডেভিড ওয়ার্নারের দল। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে দক্ষিণ আফ্রিকার সামনে ছিল রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ।

সেই লক্ষ্যে রান তাড়ার প্রথম বল থেকেই মেরে খেলার তালে ছিলেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। আকিল হোসেন আর জেসন হোল্ডারের করা প্রথম ১৮ বলের ১২টিই পরিণত হয় বাউন্ডারিতে। ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়ে যায় ৯২ রান। মাত্র ১৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন ডি কক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় আর দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি।

পাওয়ার প্লের মধ্যে ১০২ রান তুলে ফেলা প্রোটিয়াদের রান ১০ ওভারে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ১৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে এটিই সর্বোচ্চ রান।

ঝড়ের বেগে শুরুর পর ইনিংসের মাঝপথে কিছুটা গতি কমিয়ে ফেলেন ডি কক। যে কারণে দ্রুততম সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করেন ৪৩তম বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকানদের মধ্যে দ্বিতীয় (৩৫ বলে সেঞ্চুরি নিয়ে শীর্ষে ডেভিড মিলার)। ডি কক-হেনড্রিকসে দিশেহারা ক্যারিবীয় বোলাররা প্রথম উইকেটের দেখা পান ১১তম ওভারে। র‍্যামন রেইফারের বলে নিকোলাস পুরানের ক্যাচে থামে ডি ককের ৮ ছয় ৯ চারে গড়া ৪৪ বলে ১০০ রানের ইনিংস। পরের ওভারে রাইলি রুশোকে তুলে নেন ওডোইন স্মিথ। তার আগে তিন বল খেলে দুই ছয় ১ চারে ১৬ রান তুলে ফেলেন রুশো।

ওপেনিংয়ে ডি ককের সঙ্গী হেনড্রিকস থামেন দলকে ১৯৩ রানে রেখে। ২ ছয় আর ১১ চারে ২৮ বলে ৬৮ করে যান তিনি।

দক্ষিণ আফ্রিকাকে শেষের পথটুকু পার করিয়ে নেন অধিনায়ক এইডেন মার্করাম (২১ বলে ৩৮*) ও হেনরিক ক্লাসেন (৭ বলে ১৬*)। ৭ বল বাকি থাকতেই চলে আসে জয়ের রান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও ছিল ছক্কাবৃষ্টি আর রানবন্যা। যাতে মূল অবদান জনসন চার্লসের। ইনিংসের তৃতীয় বলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারানোর পর উইকেটে যান চার্লস। ১৪তম ওভারের শেষ বলে ফেরার আগে ৪৬ বলে খেলেন ১১৮ রানের ঝোড়ো ইনিংস।

১০টি চার ও ১১টি ছক্কা মারা চার্লস তিন অঙ্ক স্পর্শ করেন ১৩তম ওভারে সিসান্দা মাগালাকে একস্ট্রা কাভার দিয়ে বিশাল এক ছক্কা মেরে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ছয়ের ঝড় তোলেন কাইল মেয়ার্স (২৭ বলে ৫১) আর রোমারিও শেফার্ডও (১৮ বলে ৪১*)। দুজনই ৪টি করে ছয় হাঁকান। ৫ উইকেটে ২৫৮ রান তোলার পথে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে মোট ছক্কা হয়েছে ২২টি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আক্রমণাত্নক ক্রিকেট অব্যাহত রাখার ঘোষণা হাথুরুর পরবর্তী সংবাদ ১৭ রানে ৫ উইকেট, ডিপিএলে বিধ্বংসী মাশরাফি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads