ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৬ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় রমজানের প্রথম দিনে বয়স্ক ও পঙ্গু ৬টি অসচ্ছল পরিবারকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক এক মাসের খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। ২৪ মার্চ শুক্রবার বিকেলে পৌরশহরের নিজ বাসভবনে নিজস্ব তহবিল থেকে ওই উপহার দেন তিনি।

Shamol Bangla Ads

উপহারের মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৫ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল ও খাওয়ার ম্যালাইনসহ কিছু জরুরি ঔষধপত্র।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক বলেন, বয়স্ক ও পঙ্গু অসচ্ছল পরিবারগুলোর খাবারের কষ্টের কারণে রমজান মাসে এবাদত বন্দেগীতে যেন কোন সমস্যা না হয় সেজন্য সাধ এবং সাধ্যের মধ্যে আমার পক্ষ থেকে তাদের জন্য সামান্য উপহার।

Need Ads