ads

শনিবার , ২৫ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

Shamol Bangla Ads

আলোচনা সভায় গণহত্যা বিষয়ক কবিতা আবৃত্তি করেন অঞ্জলী আবৃত্তি নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীরা। ওই সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চ নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গণহত্যা ও বধ্যভূমির প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে এটিআইয়ের উদ্যোগে ধান ক্ষেতে জাতীয় পতাকা, শাকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads