ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৪৩
সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বিতীয় ওয়ানডেতে তামিমের ১৫ হাজার, মুশফিকের ৭ হাজার এবং দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে বাংলাদেশ গড়েছিল নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ব্যাট করতেই নামতে পারেনি। ফলে ম্যাচ হয় পরিত্যক্ত। প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে ফল হলে নিশ্চিত সিরিজও জয় হয়ে যেতো বাংলাদেশের। তখন শেষ ম্যাচটি হতো কেবল আনুষ্ঠানিকতার। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফল না হওয়ায় এখন শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। ম্যাচটি শুরু হবে ২৩ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

Shamol Bangla Ads

জানা যায়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ আগের দিনের তুলনায় আবহাওয়া মোটামুটি ভালো। সুতরাং বৃষ্টির চোখ রাঙানিও থাকছে না। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।

অর্থাৎ বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন এবং আয়ারল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর তথা সমতা আনার মিশন। সাকিব, তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ওই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৩৩৮ রানের বিশাল সংগ্রহ। যা তখনও পর্যন্ত বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ১৫৫ রানে অলআউট আয়ারল্যান্ড। বাংলাদেশ জয় পেল ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে।

Shamol Bangla Ads

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের ৬০ বলে ১০০, শান্তর ৭৩ এবং লিটনের ৭০ রানের ওপর ভর করে ৩৪৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে টাইগাররা। এরপরই নামে বৃষ্টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিকের পরবর্তী সংবাদ রেকর্ড জয়ে আয়ারল্যান্ডের সাথে সিরিজ জিতল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads