ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক

খবর টি পড়েছেন : ২৭৩
ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১০ উইকেটের রেকর্ড জয় পেল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে উইকেটের দিক থেকে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়।

Shamol Bangla Ads

টস হেরে বল করতে নেমে সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি। টাইগার পেসারদের তোপে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। জবাবে তামিম-লিটনে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা।

তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ৩২ রানে ৫ উইকেট শিকার করা এই পেসারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি।

Shamol Bangla Ads

অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪!

রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮। তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড জয়ে আয়ারল্যান্ডের সাথে সিরিজ জিতল বাংলাদেশ পরবর্তী সংবাদ সেহরির সময় মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ মরক্কো

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads