ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকবে ইফতারের বিরতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলায় দেয়া হবে ইফতারের জন্য বিরতি। ফলে ম্যাচের মধ্যেই ইফতারের সময় হলে রোজা সম্পূর্ণ করার সুযোগ পাবেন সালাহ-মাহরেজরা।

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ফুটবলের জন্য এখন বিরতিতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের ক্লাব ফুটবল। ১ এপ্রিল থেকে মাঠে ফিরবে ইংল্যান্ডের ক্লাবগুলো। তখন চলবে পবিত্র রমজান মাস। রোজা রেখেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে খেলা মুসলিম খেলোয়াড়রা। তাই তারা যেন নির্বিঘ্নে ইফতার করার মাধ্যমে নিজেদের রোজা সম্পূর্ণ করতে পারেন সেই ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ম্যাচের মধ্যেই ইফতারের সময় হয়ে এলে রেফারিরা খেলা থামিয়ে সুযোগ করে দেবেন খাওয়ার জন্য।

বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অনেকেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে, যাদের মধ্যে আছেন মুসলিম তারকারাও। মোহামেদ সালাহ, রিয়াদ মাহরেজ, এনগোলো কান্তেরা যাদের মধ্যে অন্যতম। রোজা রেখেই খেলে থাকেন এই তারকারা।

Need Ads