ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মার্চ ২১, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

শেরপুরে একটি আবাসিক হোটেল থেকে মাসুদ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ মার্চ সোমবার রাতে শহরের শহীদ বুলবুল সড়কের হোটেল ফ্রিডমের তিন তলার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মাসুদ শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মাসুদ ব্যবসায়ী পরিচয়ে গত ২৫ জানুয়ারি থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের ফ্রিডম আবাসিক হোটেলের তিন তলায় ২২নং কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকছিলেন। সোমবার সকাল থেকে মাসুদ ফোন রিসিভ না করায় সন্ধ্যায় তার ভাইরা বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন হোটেলে গিয়ে খোঁজ নেন। পরে হোটেলের কর্মচারীরাসহ শাহিন মাসুদকে ডাকাডাকি করলে দীর্ঘক্ষণেও দরজা না খোলায় সদর থানায় খবর দেন তারা।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে কক্ষের ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় মাসুদের মৃতদেহ দেখতে পান। পরে মাসুদের লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, খবর পেয়ে হোটেলের রুমের দরজা ভেঙে মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর একটি সাধারণ ডায়েরীমূলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন লাশ দাফন-কাফনের পর থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!