ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

খবর টি পড়েছেন : ২২০
ফ্রান্সের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপের পরপরই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব।

Shamol Bangla Ads

এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। ইতোমধ্যে নতুন অধিনায়কও ঠিক করে ফেলেছেন কোচ দিদিয়ের দেশ্যম। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের নতুন অধিনায়ক ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে।

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলা এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে, যদিও টাইব্রেকারে ছিটকে যায় শিরোপা। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন পিএসজির এই তারকা।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয় পরবর্তী সংবাদ শেষ ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads