ads

সোমবার , ২০ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের নতুন রেকর্ড

খবর টি পড়েছেন : ২২৪
মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের নতুন রেকর্ড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করেছিল বাংলাদেশ। ওয়ানডেতে এটিই ছিল তাদের সর্বোচ্চ স্কোর। কিন্তু একদিনের ব্যবধানে সে রেকর্ড আজ আবার ভাঙল তারা। সিলেটে আজ আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের সেঞ্চুরি, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৩৪৯ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এটিই এখন ওয়ানডেতে তাদের সর্বোচ্চ স্কোর।

Shamol Bangla Ads

বড় স্কোরের ভিত গড়ে দেন দুই টপ অর্ডার ব্যাটার লিটন ও শান্ত। পাঁচ ও ছয়ে নম্বরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় ও মুশফিক তোলেন ঝড়। মুশফিক ৩৩ বলে নিজের দ্রুততম ফিফটির পর সেঞ্চুরি করেন মাত্র ৬০ বলে। এটিই এখন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি। ১৪টি চার ও ২টি ছয়ে সাজিয়েছেন ইনিংসটি।

সেঞ্চুরির সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এ জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। তামিম ইকবালের পর প্রথম ওয়ানডেতে ৭০০০ হাজার করেছিলেন সাকিব। আজ করেছেন মুশফিক।
তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তামিম আজ ১৫০০০ রান করেছেন। ৬৫ ইনিংসে লিটন করেছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্রুততম ২০০০ রান। এর আগে শাহরিয়ার নাফিস করেছিলেন ৬৫ ইনিংসে।
৩৪ বলে ৪৯ রান করেছেন হৃদয়। অভিষেক ওয়ানডেতে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি তাওহীদ হৃদয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জন্য পেলেন না ফিফটি! আজ ফিফটি করলেই, বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ফিফটির ইনিংস হতো হৃদয়ের।

Shamol Bangla Ads

৩৪ বলে ৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে আউট হয়েছেন হৃদয়। ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। প্রথম ওয়ানডেতে ৮৫ বলে খেলেছিলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। লিটন ও শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সিলেটে আজ দ্বিতীয় ওয়ানডেতে এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন।

টস হেরে আজ ব্যাটিং পেয়ে সাবধানী শুরু করে বাংলাদেশ। প্রথম ৭ ওভারে বাংলাদেশের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ১৮ রান। ১০ম ওভারে ৪২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে ২৩ রান করা তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। শান্ত ধীরে শুরু করলেও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন লিটন। ২১ তম ওভারের প্রথম বলে ম্যাথু হামফ্রিসকে পুল করে ছক্কা মেরে ওয়ানডেতে ৮ম ফিফটি তুলে নেন লিটন। দ্বিতীয় উইকেটে লিটন-শান্তর ১০১ রানের জুটি ভাঙেন কার্টিস ক্যাম্ফার। ৭১ বলে ৭০ রান করে অ্যান্ড ম্যাকব্রিনকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

এরপর ফিফটি তুলে নেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন শান্ত। ১৯ বলে ১৭ রান করা সাকিবকে ফিরিয়ে জুটি ভেঙেছেন গ্রাহাম হিউম। এরপর শান্তকেও দ্রুত ফিরিয়েছেন হিউম। ৭৭ বলে ৭৩ করেছেন শান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে টস ভাগ্যে চ্যাম্পিয়ন… পরবর্তী সংবাদ বাংলাদেশের রেকর্ড গড়া ম্যাচ পরিত্যক্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads