শেরপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপির উদ্যোগে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকাস্থ আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিউট মাঠে ওই সম্মেলনে আয়োজন করা। সম্মেলনে সদর উপজেলার ২ হাজারেরও বেশি হাজীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ওইসময় হুইপ আতিক বলেন, আপনাদের মাঝে আমি আমার হারানো মা-বাবার স্নেহ-ভালোবাসা খুঁজে পাই। যতদিন বেঁচে থাকবো আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে থাকবো। জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। আপনাদের সহযোগিতায় মহান আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার একটা মাত্র কষ্ট, এতবড় হয়েছি আমার বাবা-মা সেটি দেখে যেতে পারলেন না। আপনারা আমার বাবা-মার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেনো তাদের সকল পাপগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

হাজী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।
ওইসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও আলোচনা শেষে ৮০টি টেবিলে হাজীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। কোন হাজী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে সম্মেলনস্থলে ৫ জন চিকিৎসক ও একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছিলো।
























