ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। ১২ মার্চ রবিবার ভোররাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে ওইসব ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দ করা হয়। তবে প্রাইভেটকারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় টহলরত পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা ও এএসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে এসে প্রাইভেটকারটি ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করলে গাড়ির ভেতরে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Need Ads