পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সিরিজে তিন ম্যাচের ওয়ানডের পর তিনটি টি-২০ খেলবে আইরিশরা। এরপর মাঠে গড়াবে একমাত্র টেস্টের সিরিজ। আগামীকাল সকাল ৯টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে অ্যান্ড্রু বার্লবিনিরা। ঢাকায় এসেই বিশ্রাম পাচ্ছেন না আইরিশরা। বেলা ১১টায় সিলেটের বিমান ধরবে সফরকারী দল।

আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের তিন ম্যাচ। এরপর ঢাকায় একমাত্র টেস্ট মাঠে গড়াবে।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম।

ওয়ানডে দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
টি-২০ দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, লিওন হ্যান্ড।

























