ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ আপ খাওয়ালো লিভারপুল

খবর টি পড়েছেন : ২১০
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ আপ খাওয়ালো লিভারপুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলবন্যায় ভাসিয়েছে লিভারপুল। ৫ মার্চ রবিবার রাতে নর্থওয়েস্ট ডার্বিতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে রেড ডেভিলদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে আরও ৬ বার জালের ঠিকানা খুঁজে নেয়। বিশাল ওই জয়ে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ৩জন। তারা হলেন কোডি গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। বাকি গোলটি করেন রবার্তো ফিরমিনোও।

Shamol Bangla Ads

গত বছরের এপ্রিলে অ্যানফিল্ডে ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। তবে গত আগস্টে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-১ ব্যবধানে জিতে প্রতিশোধ নিয়েছিল রেড ডেভিলরা। এবার চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতে দেখা হতেই বড় জয় পেল ক্লপের দল।

গাকপোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া লিভারপুলের গোলবন্যা শুরু হয় বিরতির পর। ৮৮ মিনিটে রেড ডেভিলদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই মৌসুম শেষ অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দেওয়া ফিরমিনো।

Shamol Bangla Ads

অসাধারণ এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে লিভারপুল। ২৫ ম্যাচে তাদের অর্জন ৪২ পয়েন্ট।

সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ইউনাইটেড। সবার উপরে আছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে এসেই অনুশীলনে সাকিব পরবর্তী সংবাদ হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের পুঁজি ২৪৬ রান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads