ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রীতি ম্যাচের জন্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দল ঘোষণা

খবর টি পড়েছেন : ২১৮
প্রীতি ম্যাচের জন্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দল ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে মাঠে নামবে মেসিরা। এর ৫ দিন পর আলবিসেলেস্তারা খেলবে কুরাকাওয়ের বিপক্ষে। ২ প্রীতি ম্যাচ উপলক্ষে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি।

Shamol Bangla Ads

বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যই রয়েছেন ঘোষিত স্কোয়াডে। অধিনায়ক হিসেবে থাকছেন মেসিই। প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ১৭ বছর বয়সী আলেসান্দ্রো গার্নাচো।

এ ছাড়াও সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে আলোচিত আর্জেন্টাইন খেলোয়াড়রাও রয়েছেন এই দলে। তারা হলেন— লাউতারো ব্লাঙ্কো, নিহুয়েন পেরেজ, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও নিকোলাস গঞ্জালেস।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আসন্ন ২ ম্যাচের প্রতিপক্ষ ও সময়-সূচি প্রকাশ করে। আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে প্রথম প্রীতি ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচ খেলবে ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে সান্তিয়াগো দেল এস্তোরোর মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে।

প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দল:

৩৫ সদস্যের প্রাথমিক দল-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লজ্জাজনক হারে সিরিজ হারলো বাংলাদেশ পরবর্তী সংবাদ মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads