‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ছামিউল হকসহ জেলা প্রশাসন জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
























