ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপজয়ী দলের সবাইকে স্বর্ণের আইফোন উপহার দিলেন মেসি

খবর টি পড়েছেন : ২২৯
বিশ্বকাপজয়ী দলের সবাইকে স্বর্ণের আইফোন উপহার দিলেন মেসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সেরা সাফল্যের মুখ দেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শিরোপা জেতার আড়াই মাস পর আর্জেন্টিনা দলের সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েনি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন১৪ মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নাম্বার ও আর্জেন্টিনিয়ান লোগো খোদাই করা হয়েছে। সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি। ওই ৩৫টি আইফোনের পেছনে মেসিকে মোট ২ লাখ ১০ হাজার ডলার খরচ করতে হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারকে এই বিশেষ আইফোন সরবরাহ করেছে আইডিজাইন গোল্ড।
এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালানের সেঞ্চুরির কাছে হারল লড়াকু বাংলাদেশ পরবর্তী সংবাদ তৃতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৭৬ রান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads