ads

মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ড্রেন সচল করতে বর্জ্য অপসারণ শুরু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুন্দর রাখতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের ড্রেন (নালা) পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার সদর বাজারের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মুক্কু, শিক্ষক রোস্তম আলী, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী টিটু প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাশের ড্রেন থেকে ১০ থেকে ১৫জন পরিচ্ছন্নতাকর্মী ময়লা তুলছেন।

Shamol Bangla Ads

ড্রেনের ময়লা অপসারণের কাজ শুরু করায় ব্যবসায়ীসহ পথচারীরা সবাইকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

Need Ads