ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও বনভোজন ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপনডেন্ট মোঃ শামসুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সংবাদ প্রতিদিনের ময়মনসিংহ বুরো চীফ বুলবুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সিনিয়র সদস্য এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, মোঃ বাবুল হোসেন, জগদীস চন্দ্র সরকার, অ্যাডভোকেট আনোয়ারুল হাসান খান রুমী, মোঃ আবদুল হাসিম, শেখ মহিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম লিটন, মো নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান মালায় দৈনিক স্বদেশ সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল কাশেম, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, দৈনিক ভোরের ডাক পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি এ কে সালাহ উদ্দিন বেলাল, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুল হাফিজ, সাপ্তাহিক পরিধির ভারপ্রাপ্ত সম্পাদক আবদুস সামাদ আজাদী, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউল আলম, দৈনিক গণকন্ঠ পত্রিকার বুরো চীফ মো: নাজমুল হুদা মানিক,, দৈনিক করতোয়া ময়মনসিংহ জেলা প্রতিনিধি নজীব আশরাফ, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি এম এ মোতালেব, দৈনিক স্বদেশ সংবাদের সাব এডিটর আজিজুর রহমান খোকন, দৈনিক দেশের কন্ঠ ময়মনসিংহ প্রতিনিধি জাকারিয়া তারেক, দৈনিক সবুজ নির্বাহী সম্পাদক মইন উদ্দিন রায়হান, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, দৈনিক ঢাকা টাইমস ময়মনসিংহ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক আমাদের নতুন সময় ময়মনসিংহ প্রতিনিধি আবদুল্লাহ আল আমিন, দৈনিক গনকন্ঠ ও দৈনিক দেশের খবরের সাব এডিটর ইব্রাহিম মুকুট, সাপ্তাহিক মোমেনশাহী পত্রিকার সম্পাদক মফিজ উদ্দিন, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, দৈনিক জাহান পত্রিকার স্টাফ রিপোর্টার রাশিদ আহমেদ, দৈনিক গনকন্ঠ পত্রিকার ফুলবাড়িয়া প্রতিনিধি নুসরাত জাহান সাথী,সাপ্তাহিক পরিধি স্টাফ রিপোটার সাইম উল্লাহ খান, দৈনিক প্রথম বাংলার নির্বাহী সম্পাদক সেলিম মিয়া সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবদুল্লাহ আল আমিন। অভিষেক অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাংবাদিক আবুল কাশেম নবনির্বাচিত নিবাহী কমিটির নিবাচিত সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিবার্চিত সভাপতি ও সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটির মনোগ্রাম সম্বোলিত টি সার্ট উপহার দেন। পরবর্তী তে সংগঠনের কর্মপন্থা নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads