‘হীরামান্ডি’র ফার্স্ট লুক: যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা

খবর টি পড়েছেন : ২৫৮
‘হীরামান্ডি’র ফার্স্ট লুক: যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র পর এবার পতিতাপল্লীর কাহিনী নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সঞ্জয়লীলা বানসালি। এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার ওই ৬ নায়িকাই এবার বানসালির তুরুপের তাস।

Shamol Bangla Ads

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনীই বানসালির এই নতুন সিরিজে দেখা যাবে।

জানা যায়, গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই ‘হীরামান্ডি’র শুটিং করা হচ্ছে।

Shamol Bangla Ads

সিরিজের ২টি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটিতে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট। এমনই মেজাজ পাওয়া গেল সঞ্জয়লীলা বানসালির প্রথমবার ওয়েব সিরিজে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ‘ফারাজ’ প্রচার-প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা পরবর্তী সংবাদ হঠাৎ ক্ষমা চাইলেন পূজা চেরি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads