হঠাৎ ক্ষমা চাইলেন পূজা চেরি

খবর টি পড়েছেন : ২৬০
হঠাৎ ক্ষমা চাইলেন পূজা চেরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি শাকিব খান ও বুবলী ইস্যুতে নতুন করে আলোচনায় আসেন পূজা চেরি। গুঞ্জন রটায় শাকিব খানকে গোপনে বিয়ে করেছেন এই নেত্রী। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

Shamol Bangla Ads

এবার হঠাৎ করেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জাজ পরিবারের কাছে ক্ষমা চাইলেন তিনি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমি পূজা চেরী,
আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে। আমি জাজেরই সৃষ্টি , জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু , ফারিয়া আপু , রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারনে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক: যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা পরবর্তী সংবাদ ট্রেলারেই শুভশ্রীর চমক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads