ads

রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেওয়াটখালি সেতু নির্মাণে ভূমি অধিগ্রহনে যথাযথ মূল্য দেয়ার আহবান মেয়র টিটু’র

ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পে সরকার নির্ধারিত মূল্যহার অনুযায়ী কোনো রকম দালাল ছাড়াই সরাসরি প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে বলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রতিশ্রুতি দিয়েছেন।

Shamol Bangla Ads

সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে এবং সিসিডিবি’র সহযোগিতায় ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর দিগারকান্দা সরকারি প্রাথতিক বিদ্যালয় মাঠে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সেতু নির্মাণ কার্যক্রমের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রকল্প কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, এই ব্রিজটি ময়মনসিংহবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উন্নয়ন চাই। প্রতিটি উন্নয়নেই জনসাধারণের সহযোগিতা প্রয়োজন হয়। তাই, এ প্রকল্পের প্রতি সহযোগিতার মনোভাব রাখতে হবে।

Shamol Bangla Ads

স্থানীয় এলাকাবাসীর প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত সকল সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি। কোন বিষয়ে সমস্যা মনে হলে প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আপনাদের সাথে নিয়ে আমি কতৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

ময়মনসিংহে সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর-ই-আলম এর সভাপতিত্বে এবং প্রকল্প ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী,সওজ) আবুল বরকত মোঃ খুরশীদ আলমের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ-উর-রহমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ শেখ নাভিদ আহমেদ, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌমসলী কেবিএম সাদ্দাম হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফখখারুল ইসলাম তুহিন । সভায় এতে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সাবেক মেম্বার রুহুল আমীন, আইনাল হক ও শহীদুল ইসলামসহ অন্যরা।

এছাড়াও এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, সেতু প্রকল্পের প্রকৌশলীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads