বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় নগরীর জিমনেসিয়াম সংলগ্ন ময়দানে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উল রহমান শান্তর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল , কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মহানগর আ’লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাদেক খান মিল্কি টজু, আমিনুল হক শামীম সিআইপি ,অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু,এম এ কুদ্দুস,শওকত জাহান মুকুল, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, কাজী মঞ্জুর মোর্শেদ রাজুু,অধ্যাপক গোলাম সারোয়ার,নাজমুল হক মন্ডল,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রাচীনতম বৃহৎ জনবান্ধব রাজনৈতিক সংগঠন।আওয়ামী লীগকে ফু-দিয়ে উড়িয়ে দেয়া যাবে না,বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল লড়াই সংগ্রাম আন্দোলন উন্নয়নে অবদান রেখেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে।

পদ্মাসেতু, মেট্রোরেল এর মতো স্বপ্নের বৃহৎ মেগাপ্রকল্প বাস্তবায়ন করে দেখিয়েছেন।বিএনপি জামাত জেটের সকল নৈরাজ্য সন্ত্রাস প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধান মন্ত্রী করা পর্যন্ত আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে।




