ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্বকাপজয়ী ওজিল

খবর টি পড়েছেন : ৩০৩
ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্বকাপজয়ী ওজিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফুটবল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন সাবেক জার্মান ও আর্সেনাল তারকা মেসুত ওজিল। বারবার ইনজুরির কবলে পড়ায় তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাখসেহিরির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন এই তারকা।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার কায়সারিস্পোরের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাসাখসেহিরি। আর সেই ম্যাচে প্রথম অর্ধ শেষেই মাঠ ছাড়েন ওজিল। ইনজুরির কারণে বাসাখসেহিরির জার্সিতে পুরো মৌসুমে মাত্র চার ম্যাচ খেলেছেন তিনি। আর দলটির হয়ে সব মিলিয়ে খেলেছেন ৩৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে।

ওজিলের অবসরের বিষয়ে তুর্কি সাংবাদিক ইয়াকুপ চিনার জানিয়েছেন, ওজিল তার অবসরের কথা এরইমধ্যে সতীর্থদের জানিয়ে দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।
বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে ওজিলকে ধরা হয়। ওজিলের পেশাদার ক্যারিয়ারের শুরু জার্মান ক্লাব শালকের হয়ে। এরপর যোগ দেন বুন্দেসলিগার ওয়ের্ডার ব্রেমেনে। ক্লাব ফুটবলে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের গুরুত্বর্পূণ সদস্য ছিলেন তিনি।
রিয়ালের জার্সিতে লা লিগা ও কোপা দেল রে জয়ের পর ২০১৩ সালে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন ওজিল। ৪৩ মিলিয়ন পাউন্ডে যোগ দেন আর্সেনালে। জার্মানির জার্সিতে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত খেলেন ওজিল। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপুর্ণ ভূমিকা।

Shamol Bangla Ads

এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই হুট করে ওজিলের অবসর নেয়া নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই সময় জার্মান ফুটবল অ্যাসেসিয়েশন (ডিএফবি) এর বিরুদ্ধে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এই ফুটবলার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের ৪ দল পরবর্তী সংবাদ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ : বাংলাদেশের লক্ষ্য শিরোপা,…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads