ads

বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় পিতা-পূত্র নিহত

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় এ ঘটনায় ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

নিহতদের স্বজনরা জানান, সদরের চুরখাই এলাকায় বাড়ির পাশের জমি বিক্রি করেছিলেন আবুল খায়ের। বুধবার বিকেলে সেই জমির মাপ চলছিল। এরই মধ্যে আবুল খায়ের ও তার চাচাতো ভাই কামাল হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় কামালের লোকজনের হামলায় আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ওসি শাহ কামাল আকন্দ বলেন, জমি মাপা সময় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ হামলা চালালে বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Need Ads