ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাবা-ছেলে হত্যার ঘটনায় একই পরিবারের চার সদস্য গ্রেফতার

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে বাবা-ছেলে হত্যার ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সাভার ও গাজীপুরে র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার সকালে র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গত বুধবার ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় নিহত খায়েরের ছেলে রিফাত বাদী হয়ে গত বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করে।

ওই মামলায় র‍্যাব-১৪ বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাভারের বাইপাইল থেকে অভিযুক্ত কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের ১৫ বছর বয়সী ছেলে ও কামালের শ্যালক মো. নাঈমকে (১৯) গ্রেফতার করে।

Shamol Bangla Ads

মহিবুল ইসলাম খান বলেন, জমি নিয়ে বিরোধের ধরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads