ads

সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু

খবর টি পড়েছেন : ৫৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার ভোরে শেরপুর শহরের গোপাল জিউর মন্দির কমপ্লেক্সে আয়োজিত ওই মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন শ্রী নন্দলাল গোস্বামী।

Shamol Bangla Ads

গোপাল জিউর মন্দির কীর্ত্তণ পরিচালনা কমিটি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি ও জেলা পূজা উদ্যাপন পরিষদ এতে সহযোগিতা করছে।

৪ দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম কীর্ত্তণ পরিবেশন করছে আদি রাধা গোবিন্দ সম্প্রদায়, রূপ মাধুরী সম্প্রদায়, সংগীতা সম্প্রদায়, আদি ভক্ত মিলন সম্প্রদায়, বিমল কৃষ্ণ সম্প্রদায় ও মধুসুধন সম্প্রদায়। আগামী শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তণ পরিবেশন করবেন অবণী মোহন দাস, অশোকা দাসী ও হৃদয় কৃষ্ণ দাস।

Shamol Bangla Ads

আগামী শনিবার মহাপ্রভুর ভোগ নিবেদনশেষে মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে। সোমবার প্রথম দিনে বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্ত্তণ শ্রবণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে… পরবর্তী সংবাদ নকলায় পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads