ads

রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দলকে ২ উইকেটে হারিয়ে নেত্রকোণা জেলা পুলিশ ক্রি‌কেট দল চ্যাম্পিয়ন হয়েছে। ২১ জানুয়ারি শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২/২৩ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

টি-টুয়েন্টি ফরমেটের খেলায় নির্ধারিত ১৫ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার কনস্টেবল/আরাফাতের দুর্দান্ত ৭২ রানের ইনিংসের উপর ভর করে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে খেলায় ১৫০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল নিয়মিত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। সেখান থেকে কনস্টেবল/ আব্দুস সামাদের অনবদ্য ৭৫ রানের ইনিংসের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।

Shamol Bangla Ads

শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল নক-আউট পর্বের ভিত্তিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads