ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীতে ৪ কি.মি. নৌকাকৃতি আধুনিক এলইডি বাতি উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

Shamol Bangla Ads

রবিবার রাতে ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র টিটু বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে। তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।

Shamol Bangla Ads

এ সময় ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মতিউল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads