ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেজাল খাদ্য খাওয়ালে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে : বিভাগীয় কমিশনার

ভেজাল খাদ্য খাওয়ালে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে তাই নিরাপদ খাদ্য সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। ৯ জানুয়ারি সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ২য় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

Shamol Bangla Ads

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, বিভাগীয় প্রাণিসম্পদ উপ-পরিচালক ডাঃ প্রতাপ চন্দ্র সাহা, স্বাস্থ্য বিভাগীয় সহকারি পরিচালক ডাঃ ইশরাত জাহান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, আজাদ বেকারির স্বত্বাধিকারী মোঃ ফরিদ উদ্দিন, জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সভাপতি-সাধারণ সম্পাদক, ক্যাব ময়মনসিংহ এবং বিভিন্ন খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর প্রতিনিধিবৃন্দ ও অংশীজনরা এতে অংশগ্রহণ করেন।

বিভাগস্থ বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক প্রচার-প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রিমিসেস লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসমূহ যাচাই-বাছাই; খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ না ব্যবহার, ফুটপাতের খাদ্য নিরাপদ করতে প্রয়োজনীয় পরিদর্শন; রেস্তোরাঁয় ড্রামে খাবার পানি সংরক্ষণ না করা, ট্রান্স ফ্যাটি এসিড প্রবিধানমালা মেনে চলা, মান বজায় রেখে চাল পলিশিং করা এবং খাদ্য সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamol Bangla Ads

নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন ও গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আলোচনা করেন বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।

Need Ads