ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এফএ কাপ: চেলসিকে গুঁড়িয়ে দিল সিটি

খবর টি পড়েছেন : ৪৭৭
এফএ কাপ: চেলসিকে গুঁড়িয়ে দিল সিটি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৪৮ ঘণ্টার ব্যবধানে চেলসিকে দুবার হারাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার এফএ কাপেও শেষ হাসি পেপ গার্দিওলার দলের। সেটা আবার প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে।

Shamol Bangla Ads

ইতিহাস স্টেডিয়ামে রবিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারায় সিটি। জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ। একটি করে গোল করেন জুলিয়ান আলভারেজ ও ফিল ফোডেন।

এদিন আর্লিং হলান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। এ ছাড়া কেভিন ডি ব্রুইন, ইলখাই গুন্দোয়ানদেরও খেলাননি সিটি কোচ। তা সত্ত্বেও ২৩তম মিনিটের মধ্যে সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ।

Shamol Bangla Ads

২৭তম মিনিটে নিজেদের বক্সের মধ্যে কাই হাভেরটজের হাতে বল লাগে। ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সিটিকে ২-০ এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আলভারেজ।

৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে নিজেদের বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও ম্যান সিটির হয়ে চতুর্থ গোল করেন মাহরেজ।

এর আগে লীগ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে গত শুক্রবার সিটির বিপক্ষে লড়াই করে ০-১ গোলে হেরেছিল চেলসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২২ জানুয়ারি সৌদি আরবের মাঠে নামতে পারেন রোনালদো পরবর্তী সংবাদ বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads